তারেক রহমান গং একের পর এক ষড়যন্ত্র করছে: এমপি নাবিল

যশোর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ১৫:২৮আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৬:২৯

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে তারেক রহমান গং একের পর এক ষড়যন্ত্র করছে। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

বুধবার (১৭ আগস্ট) দুপুর সোয়া ১২টায় যশোর শহরের খড়কী কবরস্থান মোড়ে জাতীয় শোক দিবসের আলোচনা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকছেদুর রহমান ভুট্টো। বক্তব্য শেষে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করেন এমপি।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ১৩ বছরে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তিনি বাংলার প্রান্তিক মানুষের দুঃখ-কষ্ট অনুভব করেন। সেজন্য একের পর এক আশ্রয়ণ প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প, গৃহহীনদের ঘর দেওয়া, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন।’

তিনি আরও বলেন, ‘গত দুই বছর ধরে সারা বিশ্বে করোনা মহামারি চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহামারি মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে পঞ্চম স্থান অধিকার করেছে। তার নেতৃত্বে ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।’

এমপি বলেন, ‘আমরা জানি আপনারা অনেক কষ্টে আছেন। মুদ্রাস্ফীতি হচ্ছে, পণ্যের দাম বাড়ছে। এসব রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। সবকিছুর দামই বেড়েছে। অন্য অনেক দেশে আমাদের চেয়ে বেশি মুদ্রাস্ফীতি হচ্ছে। তুরস্কে হচ্ছে প্রায় ৬০ শতাংশ। পাকিস্তানে হচ্ছে প্রায় ৩৯ শতাংশ। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে অনেক অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছেন। ইতোমধ্যে ওএমএস-এর চাল ১৫ টাকা দরে বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু, শ্রমিক লীগ নেতা জবেদ আলী, পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপু, জাহিদ হোসেন মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, রবি সিদ্দিকী, লাইজু জামান, মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, অ্যাডভোকেট সেতারা খাতুন প্রমুখ।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের