মোংলায় ৭৯৩ কোটি টাকার প্রকল্প বন্ধের চেষ্টা

মোংলা প্রতিনিধি 
২২ আগস্ট ২০২২, ১২:৩৬আপডেট : ২২ আগস্ট ২০২২, ১২:৪৩

বাগেরহাটের মোংলা বন্দরে চলমান ইনারবারে (হারবাড়িয়া-জেটি) ড্রেজিং প্রকল্প বন্ধ করার পাঁয়তারা চলছে। ৭৯৩ কোটি টাকার প্রকল্পটি বন্ধে একটি মহল উঠে পড়ে লেগেছে, এমনকি তারা সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায় মোংলা বন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। 

মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দরের প্রবেশপথ হারবাড়িয়া থেকে জেটি (ইনারবার) পর্যন্ত নাব্যতা বাড়াতে ড্রেজিং প্রকল্প হাতে নেয় তারা। এটি করা হলে মোংলা বন্দরের জেটিতে স্বাভাবিক জোয়ারে নয় দশমিক ৫০ থেকে ১০ মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারবে। কিন্তু ২০২০ সালের ২৮ জানুয়ারি শুরু হওয়া এই প্রকল্প বন্ধ করতে একটি মহল নানা রকম অপচেষ্টা করে যাচ্ছে। ৭৯৩ কোটি টাকার প্রকল্পটি বন্ধে একটি মহল উঠে পড়ে লেগেছে, এমনকি তারা সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। ওই মহলকে চিহ্নিত করে ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে না।

তিনি আরও বলেন, ‌‌‘ইনারবারে ড্রেজিং করা বালু বা মাটি ফেলতে পশুর নদীর তীরবর্তী বানিশান্তা এলাকার ৩০০ একর জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে ১৮৫ একর দুই ফসলি এবং ১১৫ একর এক ফসলি। সেখানে তিন ফসলি কোনও জমি নেই। অধিগ্রহণ করা জমির মালিকদের বন্দর কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিয়েছে। কিন্তু একটি মহল ওইসব জমির মালিকদের ভুল বুঝিয়ে ওই ‘‘তিন ফসলী জমি’’ উল্লেখ করে ড্রেজিং করার বালু বা মাটি ফেলতে বাধা দিচ্ছেন।’

ষড়যন্ত্রকারীদের এসব অপতৎপরতা কোনোভাবেই সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘সরকারের উন্নয়নের অংশ মোংলা বন্দরের ড্রেজিং কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সিভিল ও হাইড্রলিক্স বিভাগের প্রধান প্রকৌশলী শেখ শওকত আলী, বোর্ড ও জনসংযোগ বিভাগের সচিব কালাচাঁদ সিংহসহ স্থানীয় সাংবাদিকরা।

/এসএইচ/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের