বিএনপির দেশব্যাপী আন্দোলন সফলতা পাচ্ছে: গয়েশ্বর

যশোর প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ১৮:৪৫আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৯:০৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। জনগণের সেই দাবির পরিপ্রেক্ষিতে বিএনপির দেশব্যাপী আন্দোলন সফলতা পাচ্ছে। সরকারের প্রতি জনগণের ঘৃণার তীব্রতা বাড়ছে। সে কারণে বিএনপির আন্দোলন কর্মসূচিতে সরকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।’

সোমবার (২৯ আগস্ট) যশোর শহরের লালদীঘি পাড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যশোরে দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, দলীয় কার্যালয় তছনছ ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন বলেন, ‘গত ১০ দিনে দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ১০ হাজার মামলা ও তিন হাজারের বেশি আটক হয়েছে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যা বলেন, তা করেন না। আর যা করেন, তা বলেন না। দলীয় কর্মসূচিতে বাধা দেবেন না বললেও এখন পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়েছেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের দমনে বর্তমান সরকারের চেয়ে পুলিশ আরও বেশি উৎসাহী। তারা দুষ্টের দমন না করে বরং শিষ্টকে নিপীড়ন করছে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে যখন গেছি, ভাবিনি মায়ের কোলে আর ফিরবো কিনা। ঠিক তেমনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যদি ফিরতে পারি, তা সৌভাগ্য। আর শহীদ হলে তা আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হবো।’

সংবাদ সম্মেলনে দলের জাতীয় স্থায়ী কমিটির অপর সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এই সরকার রাতের আঁধারে এসেছে। দিনের আলোয় রাজনীতি করার সাহস নেই। সে কারণে রাতের অন্ধকারে তারা নেতাকর্মীদের ওপর হামলা, তাদের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট চালিয়েছে। রাজপথেই আমরা আওয়ামী লীগকে মোকাবিলা করবো। আমাদের রেভিনিউ, জনগণের টাকায় চলা হাতিয়ার বাহিনী সরকারকে টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুন্ডু, জেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবুসহ জেলা ও উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী