কলেজছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

মাগুরা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৬:৩৪আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৬:৩৪

মাগুরায় কলেজছাত্র মেহেদী হাসান পাভেল হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড হলেন সেলিম আজাদ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-রুমা পারভীন, আবীর হোসেন, সাইদুর রহমান, মোমেনা খাতুন, জাকির হোসেন ও মোহাম্মদ খালিদ।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু বক্কার জানান, ২০১২ সালের ২৬ আগস্ট রাত ১০টায় সেলিম আজাদের নেতৃত্বে কয়েকজন পাভেলকে বাড়ি থেকে টেলিভিশন দেখার কথা বলে ডেকে নিয়ে হত্যা করে। হত্যার পর লাশ সেলিম আজাদের বাড়ির পাশে ফেলে রেখে রাত ৩টার দিকে স্বজনদের খবর দেয়। তারা এসে পাভেলের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখেন। এ ঘটনায় পাভেলের বাবা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু বাদী হয়ে ২৭ আগস্ট মহম্মদপুর থানায় আট জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

ওই বছরের ১৪ নভেম্বর আদালত চার্জ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। মামলায় ১৪ জনের সাক্ষ্য ও জেরা শেষে আজ এ রায় ঘোষণা করেছেন বিচারক।

রায়ে সন্তোষ প্রকাশ করে পাভেলের বাবা রেজাউর রহমান রিজু বলেন, ‘দীর্ঘদিন পরে রায় ঘোষণা করা হলেও এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।’

আসামিপক্ষের আইনজীবী রোকনুজ্জামান রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম