কিশোরীকে ধর্ষণের অভিযোগে টিকটকার গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৭:৪৫আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৭:৪৫

বাগেরহাটের মোরেলগঞ্জে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাদিক শোভন (২২) নামে এক টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) রা‌তে ওই ছাত্রীর মা বাদী হ‌য়ে মো‌রেলগঞ্জ থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শোভন (২২) মো‌রেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে। এলাকায় সে ‘টিকটকার বয়’ নামেও পরিচিত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়া আসার প‌থে শোভ‌নের সঙ্গে ওই ছাত্রীর প‌রিচয় হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ওই কিশোরীকে বাসায় নি‌য়ে ধর্ষণ ক‌রে। এ সময় ভিডিও আর আপত্তিকর ছবি ধারণ করে। প‌রে বিভিন্ন সময় ব্লাকমেইল করে ধর্ষণ ও হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। সর্বশেষ ওই কিশোরীর ভাড়া বাসায় এসে চার জনের সহায়তায় ধর্ষণ ক‌রে। ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে শোভনসহ চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামি করে মামলা করেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক আশরাফুল ইসলাম জানান,  মামলার পর শোভন নামের প্রধান আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী