মাছভর্তি দুটি ফিশিং বোটসহ ৩১ ভারতীয় জেলে আটক 

মোংলা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২২, ২২:২৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ২২:২৫

বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের সময় মাছভর্তি দুটি ফিশিং বোটসহ ৩১ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলেসহ জব্দ বোট দুটি কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দফতরে আনা হয়। 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনির তকি জানান, বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় কোস্টগার্ড বাহিনীর জাহাজ বিসিজি ‘এস মনসুর আলী’ সমুদ্রে অবস্থান করছিল। সে সময় পশ্চিম আইএমবিএল থেকে ৭৭ নটিক্যাল মাইল অদূরে বাংলাদেশের জলসীমায় ‘এফভি মঙ্গল চান্দী-২৫’ এবং ‘এফভি মঙ্গল চান্দী-৩’ নামে ফিশিং বোট দুটি জব্দ করা হয়। 

জব্দকৃত ট্রলার এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্টগার্ড।

মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, জব্দ ফিশিং ট্রলার দুটিতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ রয়েছে। তাই ওই মাছগুলো নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে প্রাপ্ত অর্থ জমা করা হবে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফিশিং বোট এবং ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে। 

/এমএএ/
সম্পর্কিত
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সাগরপথে ট্রলারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের