চায়ের দোকানে ভূমি অফিসের পিয়নকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ১২:১৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:২২

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আব্দুর রাজ্জাক (৫৮) নামে ভূমি অফিসের এক পিয়নকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন কয়েকজন। 

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। 

আব্দুর রাজ্জাক একই উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি কুমারখালী ভূমি অফিসের পিয়ন পদে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এক ব্যক্তিকে গরু চোর দাবি করে মারধর করে কোমরকান্দি গ্রামের স্থানীয় কয়েকজন। এ সময় আব্দুর রাজ্জাক মারধরের প্রতিবাদ করেন এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন। আজ সকালে কোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা খেতে যান আব্দুর রাজ্জাক। এ সময় কয়েকজন এসে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী