মনে হয় ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছি: বদিউল আলম মজুমদার 

মোংলা প্রতিনিধি 
১৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৯

দেশে শান্তি প্রতিষ্ঠায় সব দলকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘দেশে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা করতে না পারলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। যেভাবে আমরা চলছি সেটি মুক্তির পথ না সম্প্রীতির পথ না। নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, মনে হয় আমরা একটা ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা নেই। ভালো থাকতে চাইলে, সন্তানদের দুধে-ভাতে রাখতে চাইলে সত্যের মুখোমুখি হতে হবে। একে অপরকে ব্লেইম গেইম দিলে শান্তি সম্প্রীতি আসবে না।’ 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে মোংলা প্রেসক্লাবে সুজন ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন, সুজনের মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। 

এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর বাগেরহাট ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক পিএডিএন’র সমন্বয়কারী শেখ বশিরুল ইসলাম, পিএডিএন বাগেরহাটের উপদেষ্টা ও মোংলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, সুজনের মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ। 

নাগরিক এ সভায় ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বানকে সামনে রেখে ‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই’ স্লোগান বাস্তবায়নে সুজন এবং পিএফজি কর্মীদের নির্মোহভাবে রাজনৈতিক বিশ্লেষণ ও নিবেদিত হয়ে কাজ করতে হবে। 

 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান