মোটরসাইকেলে লুকানো ছিল সোয়া কোটি টাকার সোনা

বেনাপোল প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৬

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ১৫ পিস সোনার বারসহ জালাল উদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গোগা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সোনার বারগুলো ওই মোটরসাইকেলের মধ্যে লুকানো ছিল। বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে জালাল।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপনে খবর পেয়ে বিজিবির একটি স্পেশাল দল গোগা বাজারের উত্তর দিকে গোগা-বেনাপোল সড়কের ইট ভাটার কাছ থেকে জালালকে আটক করেন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলসহ তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। জালালের স্বীকারোক্তিতে মোটরসাইকেলের মধ্যে কৌশলে লুকানো ১৫ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে, যার ওজন এক কেজি ৬৫২ গ্রাম। এগুলোর বাজারমূল্য এক কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।

তিনি আরও জানান, সোনা পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো হবে। সোনা চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী