স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

খুলনা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৪

খুলনায় নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) খুলনার খালিশপুর থানার মদিনাবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো—দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘ মাঠ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মেজবাহ উদ্দীন (২৫), একই এলাকার সুজন মোল্লার ছেলে ইমন মোল্লা (২০) ও পাবলা বৈরাগীপাড়া এলাকার মাহারাজ চৌকিদারের ছেলে শিমুল চৌকিদার (২০)।

পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে দৌলতপুর থানা এলাকার ওই স্কুলছাত্রী এক বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। এ সময় ওই যুবক (ভুক্তভোগীর বন্ধু) তার বন্ধু ও ফুফাতো ভাই মেজবাহকে ফোন দেন। ফোনে তারা বলে, ‘দোস্ত, ভাবিকে নিয়ে ঘুরতে আয়’। এরপর দুই জন বেলা সোয়া ১১টার দিকে ইজিবাইকে দৌলতপুরের পাবলা সবুজ সংঘ মাঠের দিকে যান। তখন মেজবাহ তার বন্ধু জয়নাল ও শিমুলকে নিয়ে ইজিবাইকে খালিশপুর মদিনাবাগ এলাকার একটি বাড়িতে যায়। এ সময় স্কুলছাত্রীর বন্ধুর কাছে মেজবাহ টাকা দাবি করে। তার কাছে টাকা না থাকায় আট‌কে রে‌খে তিন জন স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে তার বন্ধু ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের