ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮

ইয়াবাসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এ সময় আরও এক ব্যক্তিকে ইয়াবা ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লবনচরা থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কৃষ্ণনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। তাদের বিরুদ্ধে লবনচরা থানায় পৃথক মামলা করা হয়েছে। তারা হলেন—পুলিশ সদস্য হলেন মো. মেহেদী হাসান। তিনি লবনচরা থানার ওসির দেহরক্ষী। অপরজন হলেন হুমায়ুুন কবির। তিনি নগরীর কৃষ্ণনগর এলাকার বাসিন্দা।

পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার বিকালে হুমায়ুন কবিরের বাসায় অভিযান চালায় র‌্যাব। ওই সময় হুমায়ুন কবিরের বাসায় ছিলেন পুলিশ সদস্য মেহেদী। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে হুমায়ুন কবিরের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও গুলি উদ্ধার করা হয়। তাদের উভয়কে র‌্যাব কার্যালয়ে নেওয়া হয়। রাতে তাদের লবনচরা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‌্যাবের এসআই বজলুর রশীদ মামলা করেন।’

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান বলেন, ‘উদ্ধারকৃত গুলি পরীক্ষার জন্য সিআইডির ল্যাবে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম