বেনাপোলে ১ লাখ ৭০ হাজার ডলারসহ দুই যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:১২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:১২

যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমস থেকে বিপুল পরিমাণ ডলারসহ দুই যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের সদস্যরা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। তাদের লাগেজ তল্লাশি করে এক লাখ ৭০ হাজার ডলার পাওয়া যায়। যার মূল্য এক কোটি ৮০ লাখ টাকা। আটককৃতরা হলেন—মুন্সীগঞ্জের সাগর হোসেন (৪০) এবং জসিম ঢালী (৩৫)।

শুল্ক গোয়েন্দারা জানান, শুক্রবার সন্ধ্যায় তারা গোপনে জানতে পারেন দুই পাসপোর্টযাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ ডলার নিয়ে বাংলাদেশে আসছেন। এ সময় যাত্রী জসিম ও সাগর কাস্টমসের তল্লাশি চৌকিতে এলে তাদের লাগেজ তল্লাশি করেন শুল্ক গোয়েন্দারা। তখন জসিম ও সাগরের লাগেজের মধ্যে কৌশলে লুকানো অবস্থায় এক লাখ ৭০ হাজার ডলার পাওয়া যায়।

বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক অধিদফতরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রথমে জসিম এবং সাগরের কাছে জানতে চাওয়া হয় তাদের কাছে কিছু আছে কিনা। তারা ডলার থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে লাগেজে কৌশলে লুকিয়ে রাখা ডলারগুলো জব্দ করা হয়। ডলারসহ তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম