নদী দখল-দূষণের প্রতিবাদে কাগজের নৌকা ভাসালো শিক্ষার্থীরা

মোংলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:০০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:০০

মোংলা বন্দরসহ সুন্দরবন অঞ্চলের উপকূলীয় এলাকার নদ-নদীকে দখল-দূষণের হাত থেকে রক্ষা করতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। ‘আমাদের জনজীবনে নৌ-পথ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিশু-কিশোর শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ এতে অংশ নেয়। এ সময় শিশুরা কাগজের প্রতীকী নৌকা ভাসিয়ে সুন্দরবন দূষণের প্রতিবাদ জানায়।

পরে শহরের মামার ঘাটে আলোচনা সভায় বক্তারা বলেন, দূষণ-দখল-অপরিকল্পিত শিল্পায়ন-আবাসন-সেতু-কালভার্ট এবং নদীতে জাহাজডুবি, জাহাজ থেকে বর্জ্য নিক্ষেপ, অপরিকল্পিত চিংড়ি ঘের এবং ট্যুরিস্টদের ফেলা বর্জ্যে সুন্দরবন অঞ্চলের নদ-নদীতে দূষণ বাড়ছে। সুন্দরবন রক্ষায় দখল-দূষণ বন্ধের দাবি জানানো হয় এই পথসভায়।

বক্তরা বলেন, মোংলা উপজেলায় ৫৫টি প্রবাহমান সরকারি খাল রয়েছে। সেগুলো দখল করে তাতে মাছ চাষ করা হচ্ছে, যা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে হবে।

এ সময় বাপা মোংলার আহ্বায়ক নূর আলম শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন– উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, জালিবোট সমিতির সভাপতি এইচ এম দুলাল, বাপা নেতা আব্দুর রশিদ হাওালাদার, নাজমুল হক, কমলা সরকার, শেখ রাসেল প্রমুখ। 

/আরকে/টিটি/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের