নির্বাচনি প্রতীকের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে মারামারি, আহত ৮

নড়াইল প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৪

নড়াইল জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সময় আহত হয়েছেন আট জন। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নড়াইল জেলা প্রশাসকের হলরুমে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে নড়াইল জেলা প্রশাসকের হলরুমে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রথমে সংরক্ষিত মহিলা ও পরে পুরুষ ওয়ার্ডের সদস্যদের প্রতীক বরাদ্দ শুরু হয়। পুরুষ ২নং ওয়ার্ডের প্রতীক বরাদ্দ শুরু হলে সদস্য প্রার্থী খোকন কুমার সাহা ও ওবায়দুর রহমান দুই প্রার্থীই তালা প্রতীক চান। নির্বাচনী বিধান অনুযায়ী একই মার্কা দুজন চাওয়ায় লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার প্রাক্কালে খোকন কুমার সাহা অপর প্রার্থী ওবায়দুর রহমানকে জেলা প্রশাসকের হলরুমে প্রকাশ্যে সব কর্মকর্তার সামনে গালিগালাজ করে মুখে ঘুষি মারলে তিনিও ঘুষি মারেন।

এদিকে, জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর প্রতীক আনতে যান লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সদস্য মো. শরিফুল ইসলাম ও সমর্থনকারী কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য সৈয়দ নওয়াব আলী। তারা জেলা প্রশাসকের হলরুমের পূর্ব পাশে বসে থাকা অবস্থায় হঠাৎ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন আচমকা মারধর শুরু করেন। এ সময় তারা জেলা প্রশাসকের হলরুমের চেয়ার ভাঙচুর করেন।

এই বিষয়ে বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু দাবি করেন, আমার অনুপস্থিতিতে প্রতীক আনতে যান প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ আমার পক্ষের লোকজন। জেলার সর্বোচ্চ নিরাপত্তাস্থল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমার লোকজনকে মারধর করেছে। এতে আমার প্রস্তাবকারী নোয়াগ্রাম ইউনিয়নের সদস্য মো. শরিফুল ইসলাম ও সমর্থনকারী কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য সৈয়দ নওয়াব আলী, নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান কালু, শামুকখোলা গ্রামের কামাল কাজী, লাবু কাজী, জাকির কাজী আহত হয়েছেন। আমি মামলা করবো এবং উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, আমি আনারস প্রতীক চেয়েছি। ওদিকে সৈয়দ ফয়জুল আমীর লিটুও আনারস চেয়েছেন। তখন লিটুর লোকজন বলে ওঠে আমরা যদি আনারস না পাই তাহলে কেন এসেছি। এই কথা শোনার পরে আমার লোকজনের সঙ্গে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান স্যারের নির্দেশে কিছু সময়ের জন্য প্রতীক বরাদ্দের কাজ বন্ধ রাখি। পরে শান্তিপূর্ণ পরিবেশে কার্যক্রম সমাপ্তি করি।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে কাউন্সিলর প্রার্থী ওবায়দুর রহমান ও খোকন কুমার সাহাকে শোকজ করা হবে। বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি