ভারতে পাচারকালে ৮৯ লাখ টাকার সোনাসহ যুবক গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:২১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৯

যশোরের শার্শা সীমান্তের রুদ্রপুর এলাকা থেকে ১০টি সোনার বারসহ সাকিব হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামের একটি আম বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিব শার্শা উপজেলার গোগা গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এই খবরে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নেতৃত্বে একটি টহল দল শার্শার পশ্চিম রুদ্রপুর গ্রামের আজগরের আম বাগানে তল্লাশি চালায়। এ সময় ১.২৩৩ কেজি ওজনের মোট ১০টি সোনার বারসহ সাকিবকে আটক করা হয়। স্বর্ণের বারগুলো একটি প্লাস্টিক ব্যাগে ইউরিয়া সারের মধ্যে স্কচটেপে মোড়ানো গামছার ভেতরে অভিনব কায়দায় লুকানো ছিল। এগুলো রুদ্রপুর গ্রামের সালামের মোড় থেকে সংগ্রহ করেছেন সাকিব। তবে ওই ব্যক্তির নাম জানাতে পারেননি তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, সাকিব সোনার বারগুলো রুদ্রপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিলেন। এগুণোর আনুমানিক বাজার মূল্য সাড়ে ৮৯ লাখ টাকা। সোনা পাচার আইনে মামলা দিয়ে সাকিবকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের