সীমান্ত এলাকা থেকে আধা কেজি সোনাসহ যুবককে আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৪ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৪

চুয়াডাঙ্গার জীবননগরের গয়েশপুর সীমান্ত থেকে চারটি সোনার বারসহ তাজমুল হোসেন (৩০) নামের যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের জাকামোল্লা ব্রিকস ইটভাটার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের সখের আলীর ছেলে।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের জাকামোল্লা ব্রিকস ইটভাটার দক্ষিণ-পশ্চিম কর্নারে পাকা রাস্তার পার্শ্বে সোনা চোরাকারবিরা পাচারের জন্য অবস্থান করছে বলে খবর পাওয়া যায়।

তিনি আরও জানান, এরপর বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারি দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাজমুল হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে চারটি সোনার বার (৪৪৯.৫৩ গ্রাম) উদ্ধার করা হয়। আটক তাজমুল হোসেনকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
সিভিল সার্জনের অপারেশনে ‘ভুল’ হয়েছে, এখন ক্ষতিপূরণ চাচ্ছেন ভুক্তভোগী
কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩
সর্বশেষ খবর
জামায়াত কর্মীকে মারধর করছিলেন বিএনপির নেতাকর্মী, উদ্ধারে গিয়ে ওসি আহত
জামায়াত কর্মীকে মারধর করছিলেন বিএনপির নেতাকর্মী, উদ্ধারে গিয়ে ওসি আহত
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন