বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

মাগুরা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৭

মাগুরার শালিখায় মাইক্রোবাসের ধাক্কায় মো. জিসান (২০) ও সাজিদ (২০) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় মো. রাজু (২২) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তারা মাগুরা সদর উপজেলার তিতারখাঁ পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই তিন যুবক যশোরে এক বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে মাগুরায় ফিরছিলেন। ছয়ঘরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জিসান ও সাজিদ নিহত হন। আহত রাজুকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শালিখা থানার ওসি বিশারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মাইক্রোবাস চালককে আটকের চেষ্টা চলছে।

/এমপি/এএম/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি