কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া ও মেহেরপুর প্রতিনিধি 
০২ অক্টোবর ২০২২, ১২:৫৬আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৩:০৫

বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২ অক্টোবর) সকাল থেকে এই রুটে কোনও বাস ছেড়ে যায়নি। একে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু বলেন, ‌গতকাল শনিবার কুষ্টিয়ার এক বাস মালিকের সঙ্গে এক শ্রমিকের দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া থেকে মেহেরপুরে সব বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া মালিক সমিতি। আশা করছি দ্রুত সমাধান হয়ে বাস চলাচল স্বাভাবিক হবে।’

বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, গতকাল কুষ্টিয়ার এক বাস মালিকের সঙ্গে এক শ্রমিকের দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ করে দিয়েছে কুষ্টিয়া মালিক সমিতি। তবে মেহেরপুর থেকে খলিসাকুন্ডি পর্যন্ত বাস ছেড়ে যাচ্ছে।

এদিকে অনেক যাত্রীর মেহেরপুর-কুষ্টিয়া হয়ে ঢাকায় যাওয়ার টিকিট কাটা ছিল। সকালে কাউন্টারে এসে দেখেন পরিবহন চলাচল বন্ধ। ফলে অনেকে গন্তব্যস্থলে যেতে পারছেন না। অন্যদিকে মিরপুর-কুষ্টিয়া সড়কে হঠাৎ আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আখতারুজ্জামান জানান, মেহেরপুরের শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আজকেই আলোচনায় বসার কথা রয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ফাঁকা, ফিরছেন কেউ কেউ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম