নিখোঁজের ৪ দিন পর বীর মুক্তিযোদ্ধার লাশ মিললো লিফটের নিচে

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২২, ১৯:৩৩আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৯:৩৩

সাতক্ষীরায় নিখোঁজের চার দিন পর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মণ্ডলের (৮৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের (সামেক) হাসপাতালের লিফটের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহতের ছেলে আব্দুল্লাহ জানান, গত ৪ অক্টোবর তার বাবা ওষুধ নেওয়ার জন্য হাসপাতাল গিয়ে আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, ‘রবিবার সকালে হাসপাতালের একজন স্টাফ আমাকে ফোন দিয়ে জানান, লিফটের নিচ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এখানে লাশ বা অন্য কিছু থাকতে পারে। সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

এদিকে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. কুদরত ই খুদা বলেন, ‘চারটি লিফটের মধ্যে তিনটি নষ্ট। সকালে হাসপাতালের রবিবার স্টাফ আরিফ জানান, নষ্ট একটি লিফটের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।’

/আরকে/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী