মাগুরায় তিন বছরের শিশুকে খুন

মাগুরা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ০২:২৬আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০২:২৬

মাগুরার মহম্মদপুরের বেথুলিয়া গ্রামে হিরা খাতুন নামে তিন বছরের এক কন্যা শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় মেয়েটির চাচারা তাকে হত্যা করেছে বলে অভিযোগ করছেন নিহতের বাবা হিরো মোল্যা।

হিরো মোল্লার অভিযোগ সন্ধ্যায় তার মেয়ে হিরাকে ভাত খাওয়াছিলেন স্ত্রী বন্যা খাতুন। এ সময় পানি আনার প্রয়োজনে মেয়েকে ঘরে রেখে বাড়ির নলকূপে যান বন্যা। পানি এনে ঘরে ঢুকে তিনি মেয়েকে পাননি। খোঁজাখুঁজির কিছুক্ষণ পরে বাড়ির সামনে রাস্তার পাশে মৃত অবস্থায় মেয়েকে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত হিরার মাথাসহ একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে।

বেশ কিছুদিন ধরে হিরো মোল্যার সঙ্গে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল ভাই ফারুক মোল্যা, আলীম মোল্যা ও বিপ্লব মোল্যার। বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন হিরো মোল্যা।

মহম্মদপুর থানার ওসি তদন্ত বোরহানুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ফারুক মোল্যা ও আলিম মোল্যাকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, হত্যাকারী কারা
দেশে খুন-খারাবি কমছেই না: জনমনে আতঙ্ক
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের