জনগণ যতদিন চাইবে, আ.লীগ ততদিন ক্ষমতায় থাকবে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২২, ১৪:৪৯আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৪:৫২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘জনগণ যতদিন চাইবে, আওয়ামী লীগ ততদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবে। এতে অন্যের মাথাব্যথা হওয়া বা মনে জ্বালা হওয়ার কোনও কারণ নেই।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় কুষ্টিয়া সরকারি কলেজের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন হানিফ।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‌‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রামের দল। আওয়ামী লীগ কখনও অন্য সংগঠনের শক্তি-সামর্থ্য দেখে বিচলিত হওয়ার দল নয়। আওয়ামী লীগের শেকড় বাংলার মাটির অনেক গভীরে। এই শেকড় সহজে উপড়ানো যায় না।’

তিনি আরও বলেন, ‘দেশকে যদি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা উচিত।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাহবুব উল আলম হানিফ। এ সময় কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ
কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা: হানিফসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
গুলিতে হাসপাতালের কর্মচারী নিহত: হানিফের বিরুদ্ধে হত্যা মামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের