আদালত চত্বর থেকে পালানো আসামি ৪ দিন পর গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২২, ১২:৩৪আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১২:৩৪

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালানো হত্যাসহ ১৪ মামলার আসামি আজিজুল শেখকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (২০ অক্টোবর) তাকে ঢাকার ধামরাই থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। আজিজুল শেখ গোপালগঞ্জের জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও টাঙ্গাইল থানায় একাধিক মামলা রয়েছে। 

আরও পড়ুন: আদালত চত্বর থেকে আসামির পলায়ন, ৩ পুলিশ প্রত্যাহার

পুলিশ সুপার জানান, গত রবিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় হত্যা, ডাকাতি ও চুরিসহ ১৪ মামলার আসামি আজিজুল হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর থেকে তাকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে নামে। অবশেষে বৃহস্পতিবার রাতে ঢাকার ধামরাই থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে আসামি আজিজুল শেখ পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার দিন (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রত্যাহারকৃত তিন জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এছাড়া এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে