নিরাপদ সড়ক দিবসে জিএমপির রজনীগন্ধা বিতরণ

গাজীপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ১৩:২৭আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৪:১৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক প্রচারণাসহ চালক, হেলপার ও যাত্রীদের মধ্যে রজনীগন্ধার স্টিক বিতরণ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জনগুরুত্বপূর্ণ মোড় চান্দনা চৌরাস্তা, টঙ্গী, চেরাগ আলী কলেজ গেট এবং বোর্ড বাজার এলাকায় প্রচারণা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

নিরাপদ সড়ক দিবসে জিএমপির রজনীগন্ধা বিতরণ

জিএমপি’র ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আলমগীর হোসেন জানান, সচেতনতামূলক প্রচারণায় সড়ক দুর্ঘটনা রোধে পরিবহনের মালিক, চালক, হেলপার ও প্রতিনিধিদের সড়ক পরিবহন আইন-২০১৮ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সাধারণ যাত্রী ও পদচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট, স্টিকার ও রজনীগন্ধার স্টিক বিতরণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রতি গতিসীমা মেনে চলা, ওভারটেকিং না করা, ফুটওভার ব্রিজ ব্যবহার করা, উল্টো পথে চলাচল না করা, চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার না করা, উচ্চশব্দে হর্ন না বাজানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ডিসি আলমগীর হোসেন ও সহকারী কমিশনার (এসি) আহসানুল হকের তত্ত্বাবধানে ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্ট এবং অন্যান্য পুলিশ সদস্যদের উপস্থিতিতে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী