হত্যার শিকার সাংবাদিককে গ্রেফতারে বাড়িতে পুলিশ!

খুলনা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২২, ১৩:২৩আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৫:২৮

কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর গত ৭ জুলাই সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সাড়ে তিন মাস পর তাকে গ্রেফতারের জন্য বাড়িতে গেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১টায় কুষ্টিয়া শহরে রুবেলের বাড়িতে যান মিলপাড়া ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদুল ইসলাম।

রুবেলের চাচা মিজানুর রহমান বলেন, ‌‘গতকাল দুপুরের দিকে এএসআই আসাদুল কুষ্টিয়া শহরের এ/৩৯ নম্বর হাউজিং কালিশংকরপুরের বাসায় এসে রুবেলের খোঁজ করেন। কারণ জানতে চাইলে এএসআই বলেন, “রুবেলের নামে ওয়ারেন্ট আছে। তাকে গ্রেফতার করে ওয়ারেন্ট তামিল করতে হবে”। তখন ওই পুলিশ কর্মকর্তাকে জানাই, “রুবেল কবরস্থানে শুয়ে আছে”। এ কথা শোনার পর রুবেলের মৃত্যু সনদ চান তিনি। তখন তাকে মৃত্যু সনদ সরবরাহ করা হয়।’

আরও পড়ুন: আসছি বলে নিখোঁজ, ৫ দিন পর মিললো সাংবাদিকের লাশ

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার মিলপাড়া ফাঁড়ির এএসআই আসাদুল ইসলাম বলেন, ‘আদালতের সিআর ৩১০/২২ নম্বরের ওয়ারেন্ট রুবেলের নামে ইস্যু হয়। এটি হাতে পাওয়ার পর তার বাসায় গিয়ে জানতে পারি, তিনি মারা গেছেন। এরপর তার মৃত্যু সনদ নিয়ে আদালতে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হাসিবুর রহমান রুবেলের নামে চেক সংক্রান্ত একটি মামলায় (এনআইডি এক্টের ১৩৮ ধারায়) ওয়ারেন্ট ইস্যু হয়েছে।’ 

উল্লেখ্য, হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন। নিখোঁজের পাঁচ দিন পর গত ৭ জুলাই দুপুরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নে গড়াই নদী থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে