খুলনা উপকূলের ৪২ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে 

খুলনা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২২, ১৯:০৯আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৯:০৯

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে খুলনা উপকূলে ঝড়বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। এ অবস্থায় সোমবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দাকোপ ও কয়রার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন ৪২ হাজার লোকজন। তাদের মাঝে শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জানান বলেন, কয়রার বেদকাশি ও সদরের ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন সবচেয়ে বেশি আশ্রয়কেন্দ্রে এসেছেন। অন্যান্য এলাকার ঝুঁকিপূর্ণ লোকজনও আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। সব মিলিয়ে কয়রার ছয় হাজার লোকজন আশ্রয়কেন্দ্রে এসেছেন। আরও লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনার চেষ্টা চলছে। এখানে আশ্রয়কেন্দ্রে এক লাখ ৪৩ হাজার ২৫০ জনের ধারণক্ষমতা রয়েছে। ঝুঁকিপূর্ণ বাকি লোকজনকে আশ্রয়কেন্দ্রে আসার আহ্বান জানানো হয়েছে। 

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেন, উপকূলের ৩৬ হাজার মানুষ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আশ্রয়কেন্দ্রে গেছেন। ৯০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার লক্ষ্য রয়েছে আমাদের। এজন্য ১১৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বাকি লোকজনকে রাতের মধ্যে আশ্রয়কেন্দ্রে আনার প্রচেষ্টা চলছে। আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের মধ্যে শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। 

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার বলেন, জেলার উপকূলীয় এলাকার ৫৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে দাকোপে ১১৮টি, বাটিয়াঘাটায় ২৩টি, ডুমুরিয়ায় ২৫টি, কয়রায় ১১৮টি, পাইকগাছায় ১০৮টি, তেরখাদায় ২২টি, রূপসায় ৩৮টি, ফুলতালায় ২৫টি ও দিঘলিয়া উপজেলায় ৭১টি রয়েছে। যেকোনো পরিস্থিতিতে কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নিতে পারবে। প্রতিটি উপজেলায় ৫টি এবং প্রতিটি ইউনিয়নে একটি করে ১১৬টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। জেলা-উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগে সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য চিকিৎসক-নার্স ও ওষুধপত্র ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী