‘হরতাল-ধর্মঘট করতো বিরোধী দল, এখন সরকারি দল করছে’

মোংলা প্রতিনিধি 
২৫ অক্টোবর ২০২২, ২০:০০আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ২০:০০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এতদিন হরতাল-ধর্মঘট করতো বিরোধী দল, এখন করছে সরকারি দল- তা দেখে মানুষ হাসছে। সাধারণ মানুষের কষ্ট নিয়ে রসিকতা করতেও তাদের (সরকারের) বুক কাঁপে না। খুলনায় ঐতিহাসিক জনসভা হয়েছে। সে সভায় মানুষ যাতে আসতে না পারে সেজন্য সরকার নিজেদের লোক দিয়ে বাস ও লঞ্চ ধর্মঘট করিয়েছে।’

সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাটের মোংলায় আহত দলীয় নেতাকর্মীদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের অধীনে ছেলে খেলা নির্বাচনে বিএনপি যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।’

খুলনার জনসভায় যোগ দিয়ে ফিরে আসার সময় বিএনপির নেতাকর্মীরা সরকার দলের নেতাকর্মীদের দ্বারা মারধরের শিকার হয়েছেন দাবি করে তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের দেখতে এসেছি।’ মোংলা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিন্নাত সানা, যুবদল কর্মী জসিম গাজী ও মাসুমকে দেখতে এ দিন সন্ধ্যায় বটতলায় আসেন রিজভী।

এ সময় তার সঙ্গে ছিলেন- মোংলা পৌর বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদ রিয়াদ, সদস্য সচিব এম এ কাশেম, বিএনপি নেতা মো. আলাউদ্দিন বাবলু ভূঁইয়া ও আব্দুস সালাম ব্যাপারী প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের