ব্রিজ ভেঙে ট্রাক খালে

বা‌গেরহাট প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২২, ২০:৩১ আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ২০:৩১

বাগেরহাটের মোল্লাহাটে ব্রিজ ভেঙে বালুবাহী একটি ট্রাক খালে পড়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে মোল্ল‌াহাট উপজেলার গাওলা পাগলা বাজার নামক স্থানে খুলনা-মাওয়া পুরাতন সড়কের ওই ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন।

ব্রিজ ভেঙে ট্রাক খালে

স্থানীয়রা জানান, রুপসা থেকে বালুবাহী একটি ট্রাক নাশুখালীর দিকে যাচ্ছিল। এ সময় পাগলা বাজারের বেইলি ব্রিজের ওপর উঠলে সেটি ভেঙে ট্রাকসহ খালের মধ্যে পড়ে যায়। এই ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ব্রিজটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্রাকের মালিক কওসার ফকির জানান, তার ট্রাকে মাত্র ৭০০ ফুট বালু ছিল। ওই ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ভেঙে তার ১০ চাকার ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। এই ঘটনায় তার ট্রাকের চালক আহত হয়েছেন।

ব্রিজ ভেঙে ট্রাক খালে

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, তিনি ওই স্থানে দ্রুত প্রকৌশলী পাঠাচ্ছেন।

মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক