চুরি করতে গিয়ে ধরা পড়ে ৯৯৯-এ কল

সাতক্ষীরা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২২, ২২:৩২ আপডেট : ১২ নভেম্বর ২০২২, ২২:৩৫

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েন আকরাম মোড়ল নামে এক ব্যক্তি। গণপিটুনি থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাহায্য প্রার্থনা করেন। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কদমখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি মেম্বারের সহায়তায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

কুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর জাহিদুর রহমান জুয়েল জানান, আকরাম মোড়ল পেশাদার মাছ চোর। শুক্রবার দিবাগত রাতে তিনি কদমখালী গ্রামের মৃত আনোয়ার মোল্যার ছেলে মোশারফ হোসেন মোল্যার ঘেরে মাছ চুরি করতে যান। বিষয়টি টের পেয়ে ঘের মালিক মোশারফ হোসেন তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় গণপিটুনি থেকে রক্ষা পেতে ৯৯৯-এ কল করে সাহায্য প্রার্থনা করেন আকরাম। তিনি পার্শ্ববর্তী অন্যান্য ঘের মালিকদের ওপর দোষ চাপানোর চেষ্টা করেন। ভোরে দেবহাটা থানায় খবর দেওয়া হলে সকালে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে আকরাম মাছ চুরির বিষয়টি স্বীকার করে ‘আজ থেকে আর চুরি করবেন না’ এবং ‘সন্ধ্যা ৭টার পর থেকে ঘের এলাকায় ঘোরাফেরা করবেন না’ মর্মে অঙ্গীকার করেন। সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ঘের মালিকের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) সোভন দাস জানান, আটক ব্যক্তি ৯৯৯-এর কল করে সাহায্য চেয়ে জানান, তাকে ধরে এনে মারপিট করা হচ্ছে। তাকে উদ্ধার করতে হবে। থানা থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার জাহিদুর রহমান জুয়েলকে জানানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিয়ে তাকে ছেড়ে দেন। পরে জানা যায়, তিনি ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েন। স্থানীয়দের গণপিটুনির হাত থেকে রক্ষা পেতে পুলিশকে ফোন করেন।

/এসএইচ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক