শুরু হচ্ছে ১৪ দিনব্যাপী সুলতান মেলা

নড়াইল প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ১৮:৫৮আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৮:৫৮

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ১৪ দিনব্যাপী ‘সুলতান মেলা’ অনুষ্ঠিত হবে। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসহ এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্যরা।

১৪ দিনব্যাপী সুলতান মেলায় চিত্রপ্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, সুলতানের জীবনাদর্শের ওপর আলোচনা, লাঠিখেলাসহ গ্রামীণ খেলাধুলা, ভলিবল, কুস্তি, সুলতান পদক প্রদান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

একুশে ও স্বাধীনতা পদকসহ একাধিক সম্মাননায় ভূষিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় সুলতানের বাসভবন চত্বরে তাকে দাফন করা হয়।

/এএম/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার ‘তাল মেলা’
কুঠিবাড়িতে বসছে না ঐতিহ্যবাহী মেলা, ‘ভাঙা মন’ নিয়ে ফিরলেন ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের