২০ টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর প্রাণ দিলেন স্বামী

মাগুরা প্রতিনিধি 
১৭ নভেম্বর ২০২২, ২২:১৯আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ২২:১৯

২০ টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মাগুরায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম মুক্তার হোসেন (৩৫) নামে, পেশায় রাজমিস্ত্রি। সদর উপজেলার মঘি ইউনিয়নের কাপালিডাঙ্গা গ্রামের ইবাদত মোল্লার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে মুক্তার হোসেনের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে শ্রাবণী স্কুলের যাওয়ার সময় বাবার কাছে ২০ টাকা চায়। এ স্ত্রী ডলিকে ২০ টাকা দিতে বলেন। কিন্তু স্ত্রী না দিলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ঘরে গিয়ে কীটনাশক পান করেন। ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, ঝগড়ার জেরে মুক্তার হোসেন আত্মহত্যা করলেও এ বিষয়ে কারও কোনও অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী