নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

মোংলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ১৩:২৭আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৩:২৯

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে বশির শেখ (৩৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১১টায় এই ঘটনা ঘটে। শনিবার সকালে উদ্ধার অভিযান শুরু করেছেন কোস্ট গার্ড ও নৌ-পুলিশ।

বশির চিলা ইউনিয়নের জয়মনি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৈয়ব আলি শেখের ছেলে। নদীতে মাছ ধরে ও সুন্দরবনে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করতেন।

চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন জানান, রাত ১১টায় পশুর নদীর ধানসিদ্ধ চরে মাছ ধরছিলেন বশির। নৌকার পেছনের দিকে ছিলেন আরেক জেলে সজীব। বশিরের মৃগি রোগ আছে। মাঝে মাঝে রাস্তাঘাটে হঠাৎ পড়ে যেতেন তিনি। গতরাতেও মাছ ধরার সময় হঠাৎ নদীতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তার সহযোগী লাফ দেন। কিন্তু বশিরকে আজ খুঁজে পাননি সজীব। রাতে ৪-৫টি ট্রলার ছিল, কোস্টগার্ডও ছিল। তারা গভীর রাত পর্যন্ত সন্ধান চালিয়েও তাকে পাননি। সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করেছেন বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা।

কোস্টগার্ড পশ্চিম জোনের হাড়বাড়িয়া স্টেশনের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘আমরা এখনও সন্ধান পাইনি। ৪-৫টি বোট কাজ করছে। বশিরের সন্ধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

/এসএইচ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম