দেশের মানুষকে উন্নয়ন দেওয়ার যোগ্যতা বিএনপির নেই: পরশ

যশোর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১৫:৫৫আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৫:৫৫

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘বিএনপি ষড়যন্ত্র, হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়। এটাই তাদের ঐতিহাসিক চরিত্র। তাছাড়া বিএনপি এ দেশের মানুষকে উন্নয়ন দিতে পারবে না। সে যোগ্যতা তাদের নেই। তাদের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মানদণ্ডও রক্ষা করাও সম্ভব না।’

২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরের জনসভা উপলক্ষে সোমবার (২১ নভেম্বর) দুপুরে যশোর জিলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) যুবলীগের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরশ বলেন, ‘তারেক রহমান আন্দোলনের নামে কর্মীদের বিভ্রান্ত করছেন। তিনি নিরাপদে বসে থেকে কর্মীদের বিপদগ্রস্ত করছেন। প্রকৃত নেতা হলে তার আন্দোলনের সম্মুখযোদ্ধা হিসেবে থাকা উচিত।’

সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ‘ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগকে মাঠে ময়দানে গিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। যাতে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে উচ্ছেদ করা যায়।’

সভায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা ও খুলনা জেলার যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম