ভবদহ অঞ্চলের মানুষের ভোগান্তি থাকবে না: প্রধানমন্ত্রী

যশোর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ১৬:৪০আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৬:৪০

যশোর-খুলনা অঞ্চলের দুঃখ ভবদহের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই অঞ্চলের কিছু স্থান এখনও জলাবদ্ধ রয়েছে। আমরা কপোতাক্ষ খননের মাধ্যমে প্রায় ৮২ কিলোমিটার নাব্যতার জন্যে প্রকল্প নিয়েছি, যাতে এই নদে নৌকা চলাচল করতে পারে। ভবদহ অঞ্চলের নদীগুলো ড্রেজিং করার লক্ষ্যে দ্বিতীয় প্রকল্প হাতে নিয়েছি। এতে এই অঞ্চলের মানুষের ভোগান্তি থাকবে না।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে যশোর শহরের শামস-উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘যশোরের যে স্টেডিয়ামে (শামস-উল হুদা স্টেডিয়াম) বঙ্গবন্ধু আশা-আকাঙ্ক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই স্টেডিয়াম এখন জরাজীর্ণ। এই স্টেডিয়াম সংস্কারের জন্য ইতোমধ্যে ৩২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটিকে ১১ স্তরবিশিষ্ট আধুনিক স্টেডিয়াম করা হবে।’

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের খেলাধুলা করতে হবে, পড়াশোনা করতে হবে, সংস্কৃতি চর্চা করতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ থেকে দূরে থাকতে হবে। আমরা শান্তি চাই, দেশের উন্নতি চাই, সবাই মিলে কাজ করলে অবশ্যই আমরা দেশের উন্নয়ন করতে পারবো।’

দুপুর সাড়ে ১২টার দিকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। 

/এসএইচ/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের