সিআইডির সিরিয়াল দেখে কৌশল রপ্ত, এরপর মালিককে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ১৯:০৫আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৯:০৫

কুষ্টিয়ার মিরপুরে এক নার্সারি ব্যবসায়ীকে হত্যার অভিযোগে এক কিশোরকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মিরপুর থানার ওসি রাশিদুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি রাশিদুল আলম জানান, নার্সারি ব্যবসায়ী আবু তৈয়ব আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামে গত ৪/৫ মাস আগে একটি নার্সারি গড়ে তোলেন। ওই নার্সারিতে দৈনিক ৪০০ টাকা মজুরিতে ওই কিশোর কাজ করতো। তার একটি ব্যাটারিচালিত ভ্যান থাকায় সেই ভ্যানে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে গাছের চারা বিক্রি করতো। তবে প্রায় কাজে দেরি করে আসতো। এ কারণে মালিক আবু তৈয়ব মাঝেমধ্যে তাকে মারধর করতো। এই নিয়ে ওই কিশোরের ক্ষোভ সৃষ্টি হয়।

এই পুলিশ কর্মকর্তা জানান, গত ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) দেরি করে কাজে আসায় তাকে গালমন্দ করলে হত্যার পরিকল্পনা করে এই কিশোর। হত্যার জন্য ভারতীয় সনি আট চ্যানেলের সিআইডি সিরিয়াল দেখে হত্যার
কৌশল আয়ত্ত করে। পরে গত ২০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে কৌশলে ডেকে ইট দিয়ে পেছন থেকে আঘাত করে হত্যা করে সে। পরে হত্যা শেষে বাড়ি চলে যায়।

প্রসঙ্গত, সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ধুপাবিল শিমুলতলা মাঠ থেকে আবু তৈয়বের (৫৪) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মৃত তাগের আলীর ছেলে। দীর্ঘ ১৪/১৫ বছর মিরপুর উপজেলার আমলা গ্রামে নার্সারি ব্যবসা করেছেন। গত চার মাস আগে অঞ্জনগাছি গ্রামে শহিদুল ইসলামের জমি লিজ নিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি