কাভার্ডভ্যান চাপায় ৫ জন নিহত, সেই চালক ও সহকারী গ্রেফতার

যশোর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ০১:৫১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০১:৫১

যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যান চাপায় পাঁচ জন নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মণিরামপুর থানা পুলিশ তাদের ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে গ্রেফতার করে।

কাভার্ডভ্যান চালকের নাম আলমগীর হোসেন (২৩) এবং সহকারীর নাম আনোয়ার হোসেন (১৯)। আলমগীর হোসেন নেত্রকোনার আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের শামসুল হকের ছেলে এবং আনোয়ার হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাকুরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এর আগে গত শুক্রবার সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি মণিরামপুর উপজেলার বেগারীতলা বাজারের একটি হোটেলে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ পাঁচ জন নিহত হন।

পুলিশ জানায়, এ ঘটনার পর শুক্রবার রাতে দুর্ঘটনায় নিহত হাবিবুর রহমানের ভাই ইব্রাহিম খলিল মণিরামপুর থানায় একটি মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চালক আলমগীর হোসেন এবং তার সহকারী আনোয়ার হোসেনের অবস্থান শনাক্ত করে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নান্দাইল উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকালে তাদের থানায় আনা হয়। তাদের থানায় রেখে জিজ্ঞাবাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশ দিয়ে হোটেলের মধ্যে ঢুকে যায়।

মণিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান দুজনকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, বুধবার তাদের আদালতে নেওয়া হবে। আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাদের রিমান্ড আবেদন করা হবে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বেগারীতলা বাজারে মহাসড়কের পাশে খাবার হোটেলে ঢুকে পড়ে। এ সময় নাশতা সেরে চা পান করতে দোকানের খাটে বসেছিলেন টুনিয়াঘরা গ্রামের শামসুর রহমান মীর, তার নাতি তৌহিদুল ইসলাম ও জয়পুর গ্রামের জিয়ারুল ইসলাম। এই তিন জনই ঘটনাস্থলে প্রাণ হারান। একই সময়ে টুনিয়াঘরা গ্রামের হাবিবুর রহমান ও তার ছয় বছরের ছেলে তাওহিদ হাবিব কাভার্ডভ্যান চাপায় মারা যান।

/এলকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের