স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা

নড়াইল প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২২, ১৬:৪২আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৭:৩৩

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তের হামলায় আকবর হোসেন লিপন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার মঙ্গলহাটা গ্রামের উত্তরপাড়া শিকদার বাড়ির মসজিদের কাছে তার ওপর হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত আকবর হোসেন লিপন ওই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। তিনি মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে তিনি পরাজিত হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত নির্বাচনে মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লিপন মেম্বার। সেই সময় থেকে লিপনের সঙ্গে মোস্তফার বিরোধ চলে আসছিল। রবিবার রাতে গ্রামের মধ্যপাড়া থেকে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে সারা শরীর ক্ষত-বিক্ষত হয় তার। দায়ের কোপে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে ঢাকায় পাঠিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এখনও নিশ্চিত নই। ধারণা করা হচ্ছে, আধিপত্যের জেরে এটি ঘটেছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী