মেহেরপুরে ট্রলির ধাক্কায় কৃষক নিহত

মেহেরপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২২, ১৫:৫৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৫:৫৬

মেহেরপুরে ট্রলির ধাক্কায় মুজালুর মন্ডল নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের নতুনপাড়া মোড়ে ভূমি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মুজালুর মন্ডল সদর উপজেলার পিরোজপুর গ্রামের সাত্তার মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাইসাইকেলে গ্রাম থেকে মেহেরপুর শহরে যাচ্ছিলেন মুজালুর মন্ডল। নতুনপাড়া ভূমি অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রলি সাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে ট্রলি নিয়ে চালক পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম