নড়াইলে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২২, ১০:১১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১০:১৩

নড়াইলে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বীরগ্রামে এই ঘটনা ঘটে। 

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর পাশের শস্যক্ষেত থেকে এবং দক্ষিণ পাশের মেহগনি বাগান থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহতদের একজন আসাদুল শেখ (৩৬)। তার বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক মাসে বীরগ্রামের সুশেন বিশ্বাসের একটি, উজিরপুর গ্রামের রাম বিশ্বাসের পাঁচটি গরু চুরি হয়েছে। এসব ঘটনার পর থেকে দুই গ্রামের লোকজন চোর ধরতে নিয়মিত পাহারা দিতো। আজ রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে কয়েকজনকে দেখতে পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন বীরগ্রামের রেবো বিশ্বাস। তার চিৎকার ‍শুনে আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে চোরদের ধাওয়া করে। ধাওয়ায় ৩-৪ জন পালিয়ে যায়। এ সময় চোর সন্দেহে আসাদুল শেখ ও অজ্ঞাত একজনকে ধরে লোকজন গণপিটুনি দেয়। এরপর নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর ও দক্ষিণ পাশ মৃত অবস্থায় ফেলে রেখে যায়।

স্থানীয় কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস জানান, বীরগ্রামসহ আশপাশের গ্রামে দিনে ফেরিওয়ালা সেজে কম্বল, থালা-বাটি ও অন্যান্য মালামাল বিক্রি করতে আসে চোর চক্রের লোকজন। তারা খোঁজ-খবর নিয়ে রাতে চুরি করে। চুরি বেড়ে যাওয়ায় গ্রামের লোকজন পাহারা রাতে দেওয়া শুরু করেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য দুই জনের মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

/এসএইচ/ 
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী