৫ বছর পর খুলনায় আসছেন প্রধানমন্ত্রী

খুলনা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ০৩:৪৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৩:৪৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে ৬ জানুয়ারি খুলনায় আসছেন। তিনি মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে থাকা দুটি পাটের গুদাম পরিদর্শন করবেন। খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় এক একর ৪৪ শতক (৪ বিঘা) জমিতে রয়েছে এ পাট গুদাম। সড়কপথে খুলনায় আসবেন প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে ২০১৮ সালের ৩ মার্চ প্রধানমন্ত্রী খুলনায় জনসভায় এসেছিলেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, এটি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর। শুক্রবার বেলা তিনটার দিকে তিনি সড়কপথে গোপালগঞ্জ হয়ে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পার হয়ে আড়ংঘাটা বাইপাস ধরে দিঘলিয়া ঘাটে পৌঁছাবেন।

ঘাট পার হয়ে তিনি দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাটের গুদাম পরিদর্শন করবেন। তার সঙ্গে দলের নেতা-কর্মীরা সাক্ষাৎ করতে পারবেন না।

এম ডি এ বাবুল রানা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিঘলিয়ার নগরঘাট এলাকায় একটি জমি কেনা ছিল। জমির ওপর পাটের গুদাম রয়েছে। প্রধানমন্ত্রী সেটা দেখতে খুলনায় আসছেন। রাতে গোপালগঞ্জে অবস্থান করবেন। সেখান থেকে পরদিন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে ঢাকায় ফিরে যাবেন।

জানা গেছে, পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে দিঘলিয়ার ভৈরব নদের কোল ঘেঁষে নগরঘাট এলাকায় এক একর ৪৪ শতক (৪ বিঘা) জমিতে পাট গুদাম ও এককক্ষবিশিষ্ট ঘরসহ জমি কেনেন। বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের ওই জমি দেখাশোনা করতেন। বাবা-মায়ের মৃত্যুর পর প্রধানমন্ত্রী মালিক হলেও জমিটির কথা জানতেন না তিনি। ২০০৭ সালে তিনি তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ওই জমির খোঁজ পান। বঙ্গবন্ধুর পুরোনো সেই পাট গুদাম ভেঙে সেখানে আধুনিক গুদাম ঘর নির্মাণ করা হয়েছে। নদীর তীরবর্তী স্থানে বানানো হয়েছে রেস্ট হাউস। গুদাম সংলগ্ন পাকা রাস্তার নামকরণ করা হয়েছে শেখ রাসেলের নামে।

/এমপি/
সম্পর্কিত
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
সর্বশেষ খবর
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
শৈবালের কারণে বন্ধ হওয়া ইসরায়েলের ৫ পানি শোধনাগার আংশিক চালু
শৈবালের কারণে বন্ধ হওয়া ইসরায়েলের ৫ পানি শোধনাগার আংশিক চালু
এআইয়ের চোখ এড়াতে নতুন ফন্ট বানাল মিক্সফন্ট, পড়তে পারবে শুধু মানুষ!
এআইয়ের চোখ এড়াতে নতুন ফন্ট বানাল মিক্সফন্ট, পড়তে পারবে শুধু মানুষ!
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার