চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৭.৮ ডিগ্রি, টানা শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৩, ১০:১৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১০:২৩

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নামছেই। টানা চার দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলায়। রবিবার (০৮ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীত ও ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বাইরে বের হতে না পেয়ে তাদের রোজগারে টান পড়ছে। ভোর থেকে অপেক্ষা করেও মিলছে না কাজ। কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। 

খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা

অনেকে রাস্তার পাশে খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রয়োজনীয় কাজ ছাড়া তীব্র শীতের হাত থেকে বাঁচতে অনেকে বাড়ি থেকে বের হচ্ছেন না। দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, গত চার দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বাতাসের আদ্রতার পরিমাণ বেশি। দিনে সূর্যের উত্তাপ মিলছে না। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন এরকম পরিস্থিতি বিরাজ করতে পারে।

এর আগে গত শুক্রবার দেশের সর্বনিম্ন রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়; ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও (০৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন রেকর্ড করা হয়েছিল এই জেলায়; ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

/এসএইচ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
ঈদের ছুটিতে মিটফোর্ডে রোগীর চাপ, চিকিৎসাসেবায় ভোগান্তি
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি