৩৮ হাজার ডলার ও ১৭ লাখ টাকাসহ একজন আটক

মেহেরপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ১৫:৫৫আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৬:০৬

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে ৩৮ হাজার মার্কিন ডলার ও ১৭ লাখ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে রুবেল হোসেন নামে ওই চোরাকারবারিকে উপজেলার খাল পাড়া এলাকা থেকে আটক করা হয়।

আটক হুন্ডি ব্যবসায়ী বুড়িপোতা ইউনিয়নের নবীনগর খাল পাড়ার গ্রামের চাঁদ আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে প্রবাসে ছিলেন বলেও জানান বিজিবি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির বুড়িপোতা কোম্পানি কমান্ডার সুবেদার তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী খাল পাড়া গ্রামের সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলে আসা ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ইউএস ডলারসহ টাকা পাওয়া যায়। টাকাগুলো ভারতে পাচারের জন্য সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি দীর্ঘ দিন হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, বিজিবির পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি অর্থপাচার আইনে মামলা করে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ইউএস ডলার ও বাংলাদেশি টাকা মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দিয়েছে বিজিবি।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম