ভারত-পাকিস্তান সংঘাত: বিএসএফের হাতে ৯ বাংলাদেশি আটক

দিনাজপুর প্রতিনিধি
১০ মে ২০২৫, ০৯:৪৯ আপডেট : ১০ মে ২০২৫, ০৯:৪৯

অবৈধভাবে ভারতে যাওয়ার পর আবারও অবৈধভাবে দেশে আসার সময় ৯ জন বাংলাদেশিকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭ টার দিকে আটকদের থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সন্ধ্যার একটু আগে দিনাজপুরের বিরল সীমান্তের কিশোরীগঞ্জ ক্যাম্পের বিজিবি সদস্যদের হাতে আটকদের তুলে দেয় বিএসএফ। এর আগে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আটকরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার নাগরবাড়ী গ্রামের মৃত খোকা মোহাম্মদের ছেলে  মতিউর রহমান (৪৫), মানিকপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), রতনুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে সামিউল ইসলাম (৩৫), ওকড়া গ্রামের মনছুর আলীর ছেলে নুরজামাল (৪০), বোচাগঞ্জ উপজেলার বড়সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রমজান আলী (২৩), মোবারকপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আরমান আলী (২৫) ও তার ভাই কাজল ইসলাম (২০), গোপালপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে নাঈম হোসেন (২৩) এবং সাহাজুল ইসলামের ছেলে রিপন ইসলাম (২৭)।

জানা যায়, ভারতের বিভিন্ন স্থানে শিল্পকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিল ৯ জন। ভারত ও পাকিস্তানের উদ্ভূত পরিস্থিতির কারণে আবারও দালালের মাধ্যমে অবৈধভাবে তারা বাংলাদেশে ফিরছিল। বৃহস্পতিবার রাতে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ৬৩ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানায়।

শুক্রবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত ৯ বাংলাদেশিকে কিশোরীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যদেরকে কাছে তুলে দেয় বিএসএফ। পরে তাদের বিরল থানায় হস্তান্তর করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

ওসি আব্দুস সবুর জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ৯ জন বাংলাদেশির বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। তাদেরকে শনিবার (১০ মে) আদালতে পাঠানো হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম