ছাগলের মাংসে বিষ মিশিয়ে বাঘ শিকার করতেন তারা

খুলনা ও সাতক্ষীরা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪০

সাতক্ষীরার শ্যামনগরে ছাগলের মাংসে বিষ মিশিয়ে বাঘ শিকার করতো একটি চক্র। বাঘের চামড়াসহ এই চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হরিনগরের ধলপাড়া এলাকা থেকে বাঘের চামড়া উদ্ধার করে র‌্যাব। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৬ সদর দফতর খুলনার লবণচরার অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

আটকেরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নের ধলপাড়া এলাকার হাফিজুর রহমান ও তার চাচাত ভাই ইসমাইল হোসেন।

র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, ৫ লাখ টাকার লোভে আসামিরা মাছ ধরা ও গোলপাতা সংগ্রহের জন্য সুন্দরবনে প্রবেশ করতেন। এরপর ছাগলের মাংসের সঙ্গে বিষাক্ত কীটনাশক মিশিয়ে বাঘসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করতেন। গত ২৭ জানুয়ারি শ্যামনগর এলাকা থেকে বাঘ শিকার করেন তারা। পরে চামড়া ছাড়িয়ে পাচারকারীর কাছে সরবরাহের চেষ্টা করছিলেন। 

তিনি জানান, র‌্যাব-৬ সাতক্ষীরার কমান্ডার মেজর গালিব অভিযান চালিয়ে বাঘের চামড়াসহ তিনজনকে আটক করেন। পরে যাচাই-বাছাই করে দুইজনকে আটক করা হয়। অপরজনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

/আরআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী