গ্রামের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেলো কৃষি কর্মকর্তার

ঝিনাইদহ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় লতিফুল কবির (৬০) নামের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কোটচাঁদপুর তালসার সড়কের ফুলবাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ওই সড়কে তালসারগামী একটি ইটবোঝাই ট্রাক্টর ওভারটেক করতে গিয়ে লতিফুল কবির পাশ ঘেঁষে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানে ধাক্কা লেগে পড়ে ট্রাক্টরের পেছনের চাকার নিচে পড়ে পিষ্ট  হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের ভাইপো সোহেল রানা বলেন, আমার চাচা কোটচাঁদপুর উপজেলা চত্বরে কৃষি মেলার কাজ শেষ করে ঝিনাইদহের সদর থানার ডাকবাংলা বাথ পুকুরিয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথের মধ্যেই চাচা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই ইটবোঝাই ট্রাক্টর জব্দ করা হয়েছে। পরে সুরতহাল রিপোর্ট শেষে মরহুমের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ ও উপজেলা কৃষি কর্মকর্তা মহাসেন আলী।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক