১০ স্বর্ণের বার ফেলে পালালেন কারবারি

প্যাকেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩০ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩০

চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সীপুর সীমান্তে চোরাচালানের সময় ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক। 

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদার মুন্সীপুর সীমান্তের সরদারপাড়ায় অভিযান চালায় বিজিবি। সেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এসময় স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট ফেলে দৌঁড়ে পালান ওই ব্যক্তি। পরে প্যাকেটগুলো থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর ওজন ১ কেজি ১০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৮৭ লাখ ৯৭০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। এই ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

/আরআর/
সম্পর্কিত
স্বর্ণসহ গ্রেফতার মালয়েশিয়ান নাগরিক রিমান্ড শেষে কারাগারে
১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: দুই বিমানকর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
শাহজালালে বিমানের টয়লেটে মিললো ৬ কেজি স্বর্ণ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক