শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৭ আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৭

খুলনার দাকোপে সাত বছরের মাদ্রাসার শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি আসাদকে (২২) এক মাস পর গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৬।

র‌্যাব-৬ পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ আজ এক প্রেস ব্রিফিংয়ে জানান, ভুক্তভোগী খুলনার দাকোপ থানা এলাকার সাত বছর বয়সী শিশু। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গত ১৬ জানুয়ারি বিকালে তার নিজ বাড়ির উঠানে খেলছিল। তখন আসামি সেখানে এসে তাকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে আসাদ তার মুখ গামছা দিয়ে চেপে ধরে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে মাকে জানায়।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে তার বাবা চিকিৎসার জন্য দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। শিশুটির বাবা বাদী হয়ে দাকোপ থানায় ধর্ষণ করেন। ঘটনার পর থেকে আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরে র‌্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকা থেকে গ্রেফতার করে।

/এফআর/
সম্পর্কিত
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক