ভাষা শহীদদের প্রতি এমপি কাজী নাবিল আহমেদের শ্রদ্ধা

যশোর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৭

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন শুরু হয়।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ তনিরুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিচার বিভাগের পক্ষে জেলা ও দায়রা জজ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস প্রমুখ।

যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা, গণপূর্ত অধিদফতর যশোরের নির্বাহী প্রকৌশলী, যশোর কেন্দ্রীয় কারাগার, জেলা আইনজীবী সমিতি, সদর উপজেলা যুবলীগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা যুব মহিলা লীগ, আওয়ামী তরুণ লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা শ্রমিক লীগ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
বিদায়ের সুর বইমেলায়: শেষ সময়ে বেচাকেনা বাড়ার আশা
ছুটির দিনে দর্শনার্থী বেশি হলেও বেচাকেনা কম, হতাশ বিক্রেতারা
দুর্বল প্রস্তুতি নিয়েই শুরু হয়েছে অমর একুশে বইমেলা 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি