মেয়ের ধাক্কায় ছিটকে ইটের ওপর পড়ে বাবার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৩ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫০

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় ছিটকে ইটের ওপর পড়ে বাবা সানোয়ার হোসেনের (৫২) মৃত্যু হয়েছে। রবিবার  (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার এ ঘটনায় মেয়ে ববিতা খাতুনকে (৩০) আটক করা হয়েছে। 

আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের বাসিন্দা ছিলেন সানোয়ার।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রবিবার বিকালে নাতিকে মোবাইলের রিচার্জ করতে পাঠান সানোয়ার। সে না গিয়ে ঘোরাঘুরি করছিল। এতে রেগে মেয়ে ও নাতিকে কুপিয়ে জখম করেন সানোয়ার। এ সময় মেয়ে তাকে ধাক্কা দিলে ইটের ওপর পড়ে মাথায় আঘাত পান। পরিবারের লোকজন সানোয়ারকে আলমডাঙ্গা হারদি হাসপাতালে নেয়। পরে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত মেয়েকে আটক করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক