রূপপুর বিদ্যুৎকেন্দ্রের আরও যন্ত্রপাতি এলো মোংলায়

মোংলা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৩, ১২:৩৭আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১২:৩৭

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আরও ১ হাজার ২০০ টন যন্ত্রপাতি এসেছে। মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে বাংলাদেশ পতাকাবাহী অপরাজিতা জাহাজে করে এই যন্ত্রপাতি আসে। এবারও রাশিয়া থেকে আসা এই যন্ত্রপাতি ভারতের হলদিয়া বন্দর দিয়ে ট্রানজিট হয়ে এসেছে। সংশ্লিষ্টদের দাবি, হলদিয়া বন্দরে জাহাজের জ্বালানি তেল সংগ্রহ করতে ওই জাহাজটি সেখানে ট্রানজিট হয়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইসেন্সের পরিচালক এইচ এম দুলাল বলেন, ‘রাশিয়া থেকে আসা ৫২৫ প্যাকেজের এক হাজার ২০০ টন মেশিনারি পণ্য আসে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রাশিয়া থেকে এই পণ্য জাহাজে লোড হয়। পরে জ্বালানি তেল সংগ্রহ করতে  জাহাজটি ভারতের হলদিয়া বন্দর থেকে ট্রানজিট হয়ে আসে।’

মোংলা বন্দরে আসা যন্ত্রপাতি এখন খালাস চলছে। দুদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

২৩ ফেব্রুয়ারি বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে বাংলাদেশ পতাকাবাহী অপরাজিতা জাহাজে ৯৮৯ প্যাকেজের এক হাজার ৬৯০ টন এবং তার আগে গত ১৬ ফেব্রুয়ারি এক হাজার ৪৮ টন যন্ত্রপাতি নিয়ে মোংলায় নোঙর করে আরেক বাংলাদেশি জাহাজ ‘এমভি সেজুতি’। সেই জাহাজের যন্ত্রপাতি ইতোমধ্যে খালাস শেষে রূপপুরে পৌঁছে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা পণ্য খালাস হয় ভারতে। এরপর সেখান থেকে এসব পণ্য আনা হয় মোংলা বন্দরে।

/আরআর/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী