বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দুই দিন পেছাচ্ছে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১৮:২৬আপডেট : ১৩ মে ২০২৫, ২১:৪৮

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে স্বল্প সময়ের জন্য স্থগিত ছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। নতুন সূচি অনুযায়ী ১৭ মে শুরু হচ্ছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে নতুন সূচি প্রকাশের পর থেকেই সংশয় শুরু হয়েছিল বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। ১৭ মে থেকে শুরু হয়ে পিএসএল শেষ হবে ২৫ মে। আগামী ২৫ তারিখে ফয়সালাবাদে পাকিস্তানের সঙ্গে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। এখন নতুন সূচি অনুযায়ী এই সিরিজ শুরু হবে দুই দিন পর ২৭ মে। যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আসন্ন পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি সংশোধিত ভ্রমণসূচিও পাঠিয়েছে পিসিবি। নতুন সূচি অনুসারে, সিরিজের প্রথম তিন ম্যাচ ২৭, ২৯ এবং ১ জুন ফয়সালাবাদে। শেষ দুটি ম্যাচ ৩ ও ৫ জুন লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  
 
এর আগে অবশ্য আরব আমিরাতে গিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন লিটন দাস। বুধবার সকালে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি:

২৭ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ

২৯ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ

১ জুন- ৩য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ

৩ জুন- ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

৫ জুন- ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী